বাংলাদেশ
জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই
মিছিলে নারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মিছিলটি আজ শনিবার দুপুর সাড়ে ১২টায়
কাপাসিয়া থানা সংলগ্ন মোড় থেকে শুরু হয়ে তাজউদ্দিন চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
গাজীপুর-৪
আসনের এমপি পদপ্রার্থী সালাহউদ্দীন আইউবী বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি নারীদের
জন্য আলাদা বাস সার্ভিস চালু করবেন। এছাড়া তিনি নিশ্চিত করবেন নারীদের সর্বোচ্চ নিরাপত্তা।
সালাহউদ্দীন আইউবীর এই প্রতিশ্রুতিতে মিছিলে উপস্থিত নারীরা উৎসাহ ও সাড়া দিয়েছেন।
এসময়
তিনি আরও বলেন, “নারীর নিরাপত্তা আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
নির্বাচিত হলে আমি এই বিষয়ে বিশেষ নজর দেব এবং নারীদের জন্য একটি আলাদা ও নিরাপদ পরিবহন
ব্যবস্থা নিশ্চিত করব।”
মিছিলে
সালাহউদ্দীন আইউবীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার
সম্পাদক আজিজুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য
ও জেলা জামাতের নায়েবে আমরি মাওলানা শেফাউল হক, উপজেলা আমির মাওলানা ফরহাদ মোল্লা এবং
উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি
শুরুর পর থেকে বিভিন্ন এলাকার মানুষ এবং বিশেষ করে নারীরা অংশগ্রহণ করে সমর্থন জানান।
স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ নারীদের জন্য আশ্বাসমূলক এবং তাদের সমাজিক ও রাজনৈতিক
অংশগ্রহণকে উৎসাহিত করবে।
সালাহউদ্দীন
আইউবী আরও বলেন, “নারী শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের
সরকারের অগ্রাধিকার হবে। নির্বাচিত হলে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়
নেতারা জানান, এই মিছিলের মাধ্যমে ভোটারদের মধ্যে সরকারের দায়িত্বশীলতা ও নারীদের প্রতি
সমর্থনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের মতে, নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা
নিশ্চিত করতে আলাদা বাস সার্ভিস চালু করা অত্যন্ত প্রয়োজন।
মিছিলে
অংশগ্রহণকারীরা আইউবীর নেতৃত্বে নারী ও তরুণ ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের
প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত
হবে এবং নারীরা নিরাপদ ও সুবিধাজনক পরিবহনের সুবিধা পাবে।







