বিএনপির মনোনয়নবঞ্চিত ২ প্রার্থীর স্বজনের পুকুরে বিষ ও বাড়িতে ককটেল হামলা

Post Image

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর স্বজনের বাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ছাড়া মনোনয়নবঞ্চিত আরেক প্রার্থীর স্বজনের দিঘিতে বিষ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে এসব ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দুজন হলেন মনোয়ননবঞ্চিত উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেনের চাচা আবদুস সোবহান। তিনি বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আরেকজন হলেন মনোনয়নবঞ্চিত জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিমের (টুটুল) শ্বশুর আবদুস সামাদ। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, আলামত সংগ্রহ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৩ নভেম্বর রাতে হাবিবুর রহমান নামের বিএনপির আরেক নেতার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। তিনি কামাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

কামাল হোসেন ও রেজাউল করিম রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গতকাল রাত দুইটার দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সামাদের বাড়িতে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় বিকট শব্দে লোকজনের ঘুম ভেঙে যায়। তাঁরা একটি মোটরসাইকেলে করে দুজনকে মাড়িয়া মোড়ের দিকে যেতে দেখেন। এ সময় কয়েকজন ওই মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ওই বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কৌটা উদ্ধার এবং ককটেলের আলামত সংগ্রহ করা হয়।

আবদুস সামাদ বলেন, ‘হামলার সময় বিকট শব্দে ভয় পেয়েছি। পাড়ার লোকজনও ভয় পেয়েছে।’ তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

যুবদল নেতা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি মনোনয়ন পাইনি। তবে যে কাজটা করা হয়েছে তা নোংরামি ছাড়া কিছুই নয়। আমার শ্বশুর দল করেন না; তবে আমার জন্য মাঠে ছিলেন। আমার মনে হয়, আতঙ্ক সৃষ্টি করে ঝিকে মেরে বউকে বোঝানোর অবস্থা। একের পর এক মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের ক্ষতি করাটা রহস্যজনক। এসবের তদন্ত হোক—এটাই চাই।’

গতকাল রাতে উপজেলার মধ্য দৌলতপুর এলাকার দুবিলায় বিএনপি নেতা আবদুস সোবহানের ৫০ বিঘা আয়তনের একটি দিঘিতে বিষ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে বিষয়টি তিনি টের পান। আবদুস সোবহান বলেন, ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। বিষ দেওয়াতে দিঘিতে থাকা মাছের মধ্যে দেড় কোটি টাকার ক্ষতি হয়। তিনি বিএনপির মনোনয়নবঞ্চিত কামাল হোসেনের চাচা। দলীয় কোন্দল থাকতে পারে, তবে একজন মানুষকে এভাবে পথে বসানো ঠিক হয়নি।

কামাল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। দলের মনোনয়ন ঘোষণার পর থেকে আমার অনুসারীদের পুকুরে বিষ প্রয়োগ, জমি দখল, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

জোনায়েদ সাকির স্ত্রীর সম্পদ কোটির ঘরে

বিএনপির মনোনয়নবঞ্চিত ২ প্রার্থীর স্বজনের পুকুরে বিষ ও বাড়িতে ককটেল হামলা

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন— ১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড ১০ টাকার চাল দেওয়ার মতো ধাপ্পাবাজি: ডা. শফিকুর রহমান

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

নির্বাচিত হলে নারীদের নিরাপত্তায় আলাদা বাস সার্ভিস চালু করবেন সালাহউদ্দীন আইউবী

প্রার্থী থাকছেন না এনসিপি নেত্রী মনিরা শারমিন, ফেরত দেবেন টাকা

আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন : চরমোনাই পীর