নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

Post Image

নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয় দফায় গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি-২০২৬) সকালে ক্যাম্পাসে দ্বিতীয় দফায় এই গণ সাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। অধিকার আদায়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 


নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত  ও সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবহন ভোগান্তি নিরসনে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নিজস্ব পরিবহনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। সবশেষ গত সেপ্টেম্বর মাসে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলেজের হিসাববিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী সহ ৬জন প্রাণ হারান। ভয়াবহ এ দুর্ঘটনার পরে শিক্ষার্থীরা আবারো পরিবহনের দাবিতে বিভিন্ন আন্দোলন ও নানা কর্মসূচীর ডাক দেয়। 


এরই অংশ হিসেবে নিজস্ব পরিবহনের দাবিতে গত সোমবার (০৫ জানুয়ারি-২০২৬) ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা৷ প্রথম ধাপের গণস্বাক্ষরে ব্যাপক সাড়া পাওয়ার পর আজ দ্বিতীয় দফার গণস্বাক্ষর কর্মসূচীতেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে শিক্ষার্থীরা তাদের দাবিকে আরো জোরালো ভাবে তুলে ধরলো।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

সর্বাধিক পঠিত

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

নারী শিক্ষার্থীদের নিয়ে কার্জন হল প্রাঙ্গণে ডাকসুর গণইফতার

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার