ছাগলের হাটকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদল-যুবদল-ছাত্রদলের সংঘর্ষ

Post Image

রাজধানীর মোহাম্মদপুরে কুরবানির ঈদ উপলক্ষে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও আশপাশের সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রতি বছর কুরবানির ঈদ উপলক্ষে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে ছাগলের হাট বসে। এবার ওই হাট কার নিয়ন্ত্রণে থাকবে—এ বিষয়টি ঘিরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

স্থানীয় বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের এক পদধারী নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, থানা বিএনপির নেতা এনায়েতুল হাফিজ এবং স্বেচ্ছাসেবকদল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে হাট বসানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সঙ্গে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী যোগ দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ কয়েকজন একপক্ষ হিসেবে সংঘর্ষে জড়ান। 

অপরদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি পক্ষ সংঘর্ষে অংশ নেয়।

ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুরো এলাকা কিছু সময়ের জন্য থমথমে হয়ে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে এটি সামান্য বাকবিতণ্ডার ঘটনা। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়েও এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি