অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

Post Image

কোনো প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন থেকে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না; যেখানে যে কর্মকর্তা দায়িত্বে থাকবেন, সেখানে কোনো অনিয়ম বা দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়িয়ে নিচের স্তরের কর্মচারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের সুযোগ থাকবে না।  কোনো ঘটনা ঘটলে তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে সরকারের প্রস্তুতির বিষয়েও কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।  তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীরা যেন স্বস্তিতে বাড়ি যেতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি