'জয় বাংলা' স্লোগান দিয়ে আ.লীগের ১৯ নেতা গ্রেপ্তার

Post Image

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে 'জয় বাংলা' স্লোগান দিয়ে মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার (১৫ মে) সিএমপির কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- মো. জয়নাল(২২), মো. রাসেল(২৫), মো. সাদ্দাম হোসেন(২৯), আলামিন(২৪), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া(২৮), মো. শরীফ(২০), মো. শাহিন(২৭), মো. জাহিদুল হক অরকাশ সোহাগ(২৪), ইলিয়াছ প্রকাশ মিলন(২৬), রায়হান(২৯), মো. মনির(২৭), মো. সোহেল(২৮), মো. মুসা(৪২), মো. সজিব(২৭), মো. বশর প্রকাশ হাসান(২৪), মো.মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান(২২), মো. ইমন(২৩), মো. সুমন(২৪), মো. মহিউদ্দিন(৩৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে এবং সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে নগরীর জিইসি মোড় পর্যন্ত জয়বাংলার স্লোগান দিয়ে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ওইসময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি করা হয়।

কোতোয়ালী থানার কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করে। ওই ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ১৯জনকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি