ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

Post Image

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সময়ে মুসলমানদের ওপর সহিংসতা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর উপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, ভারত কখনোই বাংলাদেশকে ভালো চোখে দেখেনি। মুসলমানদের অধিকার হরণ ও নির্যাতনের মাধ্যমে দেশটিতে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা হচ্ছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর ভাষায় সমালোচনা করে “মুসলিম বিদ্বেষী রাজনীতির” অভিযোগ তোলেন।

সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি ও জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর নীরবতা এ ধরনের নির্যাতনকে আরো উৎসাহিত করছে।

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমান, সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব এনামুল হক মাদানী, কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি