ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবোনা বলে দাবি করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে এক বৈঠকে তিনি এসব কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ। তারা গনতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি। আরও শ্রদ্ধা জানাবো, যদি তারা সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে।
এদিকে বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে।







