আসন্ন ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে

Post Image

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতোই ঈদযাত্রার চাপ সামলাতে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে যাত্রী ভোগান্তি কমাতে নামছে ৫ জোড়া বিশেষ ট্রেন এবং কুরবানির পশু পরিবহনে থাকছে ৩টি ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন।

মঙ্গলবার (৫ মে) রেলভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র যাত্রার টিকিট। ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে যথাক্রমে ৩১ মে এবং ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরতযোগ্য হবে না। তবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২, তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪, শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭ ও ৮ এবং পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেন পরিচালনা করা হবে। চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এসব ট্রেন চলাচল করবে। ঈদের আগে ও পরে নির্ধারিত কয়েক দিন এসব বিশেষ ট্রেন চলবে। শোলাকিয়া স্পেশাল ট্রেন দুটি শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

প্রতিবছরের মতো এবারও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটেল স্পেশাল-১ ও ৩ দেওয়ানগঞ্জ বাজার থেকে এবং ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। এসব ট্রেনে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ থাকবে এবং পশু পরিবহনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে

ইডেন ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা

ইসকন নেতা চিন্ময় দাসের জামিনের বিষয়ে যা জানালো হাইকোর্ট

চূড়ান্ত বিচ্ছেদের পেছনের কারণ জানালেন সাবিকুন নাহার

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস

অবশেষে স্থগিত হলো পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

চাকরির নামে নারীদের ঢাকায় এনে বিদেশিদের সঙ্গে বিয়ে দিতেন মিষ্টি!

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা-১৯: জামায়াত প্রার্থী আফজাল হোসাইনের মনোনয়নপত্র গ্রহণে ভোটারদের উচ্ছ্বাস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম