ঢাকা-১৯: জামায়াত প্রার্থী আফজাল হোসাইনের মনোনয়নপত্র গ্রহণে ভোটারদের উচ্ছ্বাস

Post Image


সাভার-আশুলিয়ায় নির্বাচনী মাঠে সক্রিয় মাওলানা আফজাল হোসাইন

ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ঢাকা জেলা সেক্রেটারি জননেতা মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন সাভার উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব সাইফুদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাভার–আশুলিয়ার সুপরিচিত মজলুম জননেতা হাসান মাহবুব (মাস্টার) সাহেবসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মাওলানা আফজাল হোসাইন দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া অঞ্চলে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এই নেতা এলাকাবাসীর কাছে “গণমানুষের কণ্ঠস্বর” হিসেবে পরিচিত। শ্রমজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী ও তরুণ সমাজের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা আফজাল হোসাইন বলেন,

“সাভার-আশুলিয়ার মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমি আজীবন কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তবে ইনশাআল্লাহ ন্যায়বিচার, সুশাসন ও মানবিক রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করব।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৯ আসনে এবারের নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ায় আলোচনায় উঠে এসেছেন মাওলানা আফজাল হোসাইন।


সাভার–আশুলিয়ার জনগণের আশা ও আস্থার প্রতীক জামায়াতে ইসলামী—আফজাল ভাইয়ের দাঁড়িপাল্লা জিতবেই এবার।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ইডেন ছাত্রীদের `নষ্টা' বললেন ইবি ছাত্রদল নেতা

ইসকন নেতা চিন্ময় দাসের জামিনের বিষয়ে যা জানালো হাইকোর্ট

চূড়ান্ত বিচ্ছেদের পেছনের কারন জানালেন সাবিকুন নাহার

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস

অবশেষে স্থগিত হলো পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

চাকরির নামে নারীদের ঢাকায় এনে বিদেশিদের সঙ্গে বিয়ে দিতেন মিষ্টি!

মির্জা ফখরুল-তামিম ইকবালসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা-১৯: জামায়াত প্রার্থী আফজাল হোসাইনের মনোনয়নপত্র গ্রহণে ভোটারদের উচ্ছ্বাস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম