ইসকন নেতা চিন্ময় দাসের জামিনের বিষয়ে যা জানালো হাইকোর্ট

Post Image


চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। সেই সঙ্গে চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি চার মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে ৭ মে হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। পরে মামলাগুলোয় তার জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসকে এই পাঁচ মামলায় গ্রেপ্তার করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এসব মামলায় তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ইডেন ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা

ইসকন নেতা চিন্ময় দাসের জামিনের বিষয়ে যা জানালো হাইকোর্ট

চূড়ান্ত বিচ্ছেদের পেছনের কারন জানালেন সাবিকুন নাহার

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস

অবশেষে স্থগিত হলো পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

চাকরির নামে নারীদের ঢাকায় এনে বিদেশিদের সঙ্গে বিয়ে দিতেন মিষ্টি!

মির্জা ফখরুল-তামিম ইকবালসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

ঢাকা-১৯: জামায়াত প্রার্থী আফজাল হোসাইনের মনোনয়নপত্র গ্রহণে ভোটারদের উচ্ছ্বাস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম