চূড়ান্ত বিচ্ছেদের পেছনের কারন জানালেন সাবিকুন নাহার

Post Image


বিয়ের ৪ মাসের মাথায় আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার বিচ্ছেদ হয়েছে। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই তাদের বৈবাহিক সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এবং আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তারা। 

ওই ইস্যুতে ত্বহার সাবেক স্ত্রী সাবিকুন নাহার বলেছেন, ‘নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক আর টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।’

গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকেছিল মাত্র চার মাস। এর আগেও পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম দফার বিচ্ছেদ ঘটে। দ্বিতীয়বার বিয়ের পর সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা থাকলেও শেষ পর্যন্ত চাঁদরাতেই নেওয়া ওই কঠিন সিদ্ধান্তে আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

আবু ত্বহা মোহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা এবং মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকে।

তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ ও পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পাশাপাশি দ্বীনি বিষয়ে স্বশিক্ষিত। ২০২৩ সালের জুনে, আদনান তার তিন সঙ্গী এবং গাড়িচালকসহ ঢাকায় যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন। আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ইডেন ছাত্রীদের ‘নষ্টা’ বললেন ইবি ছাত্রদল নেতা

ইসকন নেতা চিন্ময় দাসের জামিনের বিষয়ে যা জানালো হাইকোর্ট

চূড়ান্ত বিচ্ছেদের পেছনের কারন জানালেন সাবিকুন নাহার

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস

অবশেষে স্থগিত হলো পুলিশ পদক প্রদান অনুষ্ঠান

চাকরির নামে নারীদের ঢাকায় এনে বিদেশিদের সঙ্গে বিয়ে দিতেন মিষ্টি!

মির্জা ফখরুল-তামিম ইকবালসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

ঢাকা-১৯: জামায়াত প্রার্থী আফজাল হোসাইনের মনোনয়নপত্র গ্রহণে ভোটারদের উচ্ছ্বাস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম