ঈদুল আযহায় বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর ব্যাপারে ভিসি বরাবর আবেদন করা হয়েছে।

রোববার (১০ মে) জকসু ভিপি মো রিয়াজুল ইসলাম  স্বাক্ষরিত ভিসি বরাবর এক আবেদনে এ তথ্য জানানো হয়।

আবেদনে বলা হয়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগীয় শহরসমূহে (ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ইত্যাদি) বিশেষ বাস সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে।

এতে আরো বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জরুরি ভিত্তিতে বিভাগীয় শহরসমূহে বিশেষ বাস সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সদয় নির্দেশনা প্রদান করা হোক।

এ সম্পর্কে জকসু ভিপি মো রিয়াজুল ইসলাম বলেন, "আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন, এ বিষয়ে দ্রুতই মিটিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং আমাদের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। বিগত সময়ে এমন উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় আমরা আশাবাদী, এবারও শিক্ষার্থীদের পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঈদুল আযহায় বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

তিতুমীরের আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ

শিক্ষার্থীদের ‘দাস বানানোর প্রকল্প’ না বানানোর আহ্বান, ছাত্রদলকে ডাকসু জিএস

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ অর্জন ভিপি জাহিদের

জবিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষককের পদোন্নতি দিতে বোর্ড গঠন

প্রত্যাশা পূরণ করেছে ডাকসু—পক্ষে ৮০ শতাংশ শিক্ষার্থী, বিপক্ষে ২০ শতাংশ

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

সর্বাধিক পঠিত

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

দৌড়াতে দৌড়াতে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করলেন চাকসু প্রতিনিধিরা

১৫ ব্যাচকে বাদ দিয়ে বৃত্তি পাচ্ছে জবির ৫ ব্যাচ

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি