তিতুমীরের আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ

Post Image

সরকারি তিতুমীর কলেজের আরেক হল ছাত্রদলের নেত্রী ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১০ মে) এক প্রেস রিলিজে এ ঘোষণা দেন অপরাজিতা হলের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি উর্মি আক্তার। 

হলে ছাত্ররাজনীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই একের পর এক নেত্রীর পদত্যাগের ঘটনায় তিতুমীর কলেজে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে, সুফিয়া কামাল হল ছাত্রদলের সভাপতি মিশকাত জান্নাত, সাংগঠনিক সম্পাদক নায়মা নাজনীন এবং দপ্তর সম্পাদক শিখাও কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে উর্মি বলেন, ‘নিজের জীবনকে গুছিয়ে নিতে চান তিনি। সে বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। তিনি ভবিষ্যতে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনার কথাও জানান। 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমি চেয়েছিলাম রাজনীতিটা সুন্দর হবে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ বিষয়টিকে অনেক খারাপভাবে নেয়। আমি কখনো কোনো শোডাউন করিনি। তবে ওইদিন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর আমাকে নিয়ে অনেক অকথ্য মন্তব্য করা হয়েছে। আমার পরিবারও বিষয়গুলো দেখেছে। এগুলো আমাকে খুব বিরক্ত করেছে।’

উর্মি আরও যোগ করেন, ‘এই ধরনের অশ্লীলতা ও নেতিবাচক পরিবেশের সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না। আমার কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই রাজনীতি থেকে দূরে থাকতে চাই।’

উল্লেখ্য, গত ৩ মে কলেজের তিনটি নারী হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর আবাসিক নারী শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এ ঘটনার জেরে কলেজ প্রশাসন তিন নারী শিক্ষার্থীর হলের সিট বাতিল করে। এ ঘটনায় গত মঙ্গলবার (৫ মে) রাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে হলের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঈদুল আযহায় বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

তিতুমীরের আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ

শিক্ষার্থীদের ‘দাস বানানোর প্রকল্প’ না বানানোর আহ্বান, ছাত্রদলকে ডাকসু জিএস

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ অর্জন ভিপি জাহিদের

জবিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষককের পদোন্নতি দিতে বোর্ড গঠন

প্রত্যাশা পূরণ করেছে ডাকসু—পক্ষে ৮০ শতাংশ শিক্ষার্থী, বিপক্ষে ২০ শতাংশ

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

সর্বাধিক পঠিত

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

দৌড়াতে দৌড়াতে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করলেন চাকসু প্রতিনিধিরা

১৫ ব্যাচকে বাদ দিয়ে বৃত্তি পাচ্ছে জবির ৫ ব্যাচ

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি