জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

Post Image

শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যা মামলাকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানতে চাই– আর কত দিনে এই মামলার তদন্ত শেষ হবে?’

তিনি অভিযোগ করেন, মামলার বাদী হওয়া সত্ত্বেও তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার স্বাক্ষর নকল হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে কোনো নথিতে তিনি স্বাক্ষর করবেন না।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আরও বলেন, শহীদ ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন এবং হত্যার ৪৭ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। এ ক্ষেত্রে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার নজির টেনে তিনি জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের যৌক্তিকতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তিনি যদি সত্যিই জনগণের সরকার হন, তাহলে শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করতে এত প্রতিবন্ধকতা কেন?’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু সিসি ক্যামেরা বসালেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না। ঝুঁকিপূর্ণ প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে জাবের বলেন, কোনো রাজনৈতিক দলই ভারতীয় আধিপত্য, পররাষ্ট্রনীতি কিংবা প্রতিরক্ষা নীতি নিয়ে স্পষ্ট অবস্থান জানাচ্ছে না। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে এর দায় নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেই নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ অর্জন ভিপি জাহিদের

জবিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষককের পদোন্নতি দিতে বোর্ড গঠন

প্রত্যাশা পূরণ করেছে ডাকসু—পক্ষে ৮০ শতাংশ শিক্ষার্থী, বিপক্ষে ২০ শতাংশ

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় পাবিপ্রবির দুই কর্মচারীকে মারধর ছাত্রদলের

সর্বাধিক পঠিত

বাংলাদেশের দালালদের দিয়ে ভারত শিবিরকে ট্যাগিং করেছে: জাহিদুল ইসলাম

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

গাড়ির ধাক্কায় পা ভাঙল রাবি শিক্ষার্থীর , ঘটনাস্থল ছেড়ে পালালেন অভিযুক্ত শিক্ষক

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

দৌড়াতে দৌড়াতে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করলেন চাকসু প্রতিনিধিরা

১৫ ব্যাচকে বাদ দিয়ে বৃত্তি পাচ্ছে জবির ৫ ব্যাচ

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের