সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

Post Image


বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছেন আপনারা শুধু পাহাড়িদের নেতা না, চবির ২৮ হাজার শিক্ষার্থীর নেতা। আপনারা বারবার পাহাড়ি বলছেন, নিজেদের বাংলাদেশি বলুন। কারণ সবার আগে আমরা সবাই তো বাংলাদেশি। নিজেদের তিন জেলার মধ্যে সীমাবদ্ধ করবেন না। অন্যের সংস্কৃতিও আপনাকে বুঝতে হবে। 


উপাচার্য আরো বলেন, আমাদের স্বপ্ন সফল হবে যখন বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা না, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সবাই উপকৃত হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চোধুরী। পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পিসিপি চবি শাখার সভাপতি ভূবন চাকমা। 


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিসিসির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা, চবি অতীশ দীপঙ্কর হলের ভিপি রিপুল চাকমা ও নবাব ফয়জুন্নেছা হলের ভিপি পারমিতা চাকমা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

সর্বাধিক পঠিত

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

হয়রানি, হেনস্তা ও শ্লাটশেমিংকে কবরস্থানে পাঠাতে চাই: সাক্ষাৎকারে সানজিদা

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

চবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের দুই প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’