জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

Post Image


‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে তদন্তের মুখে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, তাদের আয়কর নথি চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’, স্বামী-পুত্র ও তৃতীয় মাধ্যমে মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অবৈধ আয়ে ফারজানা, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট কেনা এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গোপন করার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতারের মূল আয়করসহ সংশ্লিষ্ট তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ফারজানা ইসলাম এবং তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬