জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

Post Image


জবি প্রতিনিধি,


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা ও গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত জকসুর ৪ জন প্রতিনিধি।


শনিবার (৭ মার্চ) জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম মিয়া ও কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 


বিবৃতিতে বলা হয়, “শিবিরের দুই নেতাকে কেন্দ্র করে জকসুর ব্যানার ব্যবহার করে যে বিবৃতি প্রদান করা হয়েছে এবং সংবাদ সম্মেলন করা হয়েছে, সে বিষয়ে জকসু অবগত নয়।”


তারা আরও বলেন, “অনতিবিলম্বে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জকসুর সভাপতি ও সম্মানিত উপাচার্যের কাছে আবেদন জানাচ্ছি।”


প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জবি শাখা ছাত্রদলের শতাধিক কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও সাংবাদিক সমিতির কতিপয় বহিস্কৃত সদস্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে হামলা ও দখলচেষ্টা চালানো হয়। এতে হামলার ঘটনায় কালের কণ্ঠের মো. জুনায়েত শেখ, যুগান্তরের সাকেরুল ইসলাম, ডেইলি স্টারের রাকিব মাদবর, মানবজমিনের আবদুল্লাহ আল মামুন, চ্যানেল টুয়েন্টিফোরের তাহমিদ আবদুল্লাহ রাদসহ ১৫ জনের অধিক সাংবাদিক আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে হামলা করা হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জকসুর অফিসিয়াল প্যাডে এজিএস মাসুদ রানা স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশিত হয়। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

সর্বাধিক পঠিত

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার: সাদিক কায়েম

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ