ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

সম্প্রতি আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে এবং শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক রাখতে এই কর্মসূচি পালন করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে ভাগ হয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্যারিস রোডের বিভিন্ন ড্রেন ও নর্দমায় ওষুধ ছিটানো হচ্ছে। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, এই কর্মসূচির পাশাপাশি যদি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয় তাহলে আরও ভালো হবে এবং ড্রেন পরিষ্কার ও পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করলে মশা নিধন আরও কার্যকর হবে। সব মিলিয়ে, রাকসুর এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার এবং চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একদিনের কর্মসূচি নয়। প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন রাকসুর এই মশা নিধন কর্মসূচি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি এই উদ্যোগের মাধ্যমে মশার উপদ্রব কিছু হলেও কমবে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ ও সহকারী পরিবেশ, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু ও কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামলি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড