৪১৩ রানে অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করলো বাংলাদেশ

Post Image

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শনিবার (৯ মে) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনে ৪ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও ৮ রান করা লিটন দাস ব্যাট করতে নামেন। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন পেসার হাসান আলি।

দিনের দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদির উপর চড়াও হন লিটন দাস। টানা তিন বাউন্ডারি হাকান লিটন। তবে ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসের পেসে পরাস্ত হন লিটন।

এরপর মিরাজ ১০ আর তাইজুল ইসলাম ১৭ রান করে আব্বাসের শিকার হলে ৩৭৮ রানে ৭ম উইকেট হারায় বাংলাদেশ

অন্যপ্রান্তে নিজের জন্মদিনে ১১৪ বলে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। ৭১ রান করে মুশফিকও ফেরেন শাহিন আফ্রিদির পেসে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৪১৩ রানে।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫টি আর শাহিন আফ্রিদি তুলে নেন ৩টি উইকেট।


সর্বশেষ খবর

৪১৩ রানে অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করলো বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরি, বড় সংগ্রহের প্রত্যাশা

তামিমকে পেছনে ফেলে জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক

সকালে খেললেন ডিপিএল, সন্ধ্যায় নিষিদ্ধ এবার দল থেকে অব্যাহতি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সফরে আসছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন ৫ ক্রিকেটার

সর্বাধিক পঠিত

আইরিশদের ১১৭ রানে গুটিয়ে দিল টাইগাররা

চাকরি টেকাতে পারলেন না নিস্টলরয়

‘সরকার আমাদের টাকা দেয় না, সরকারকে আমরা ট্যাক্স দিই’

ইমন আফিফ এর ঝড়ো ব্যটিংএ সিলেটের বিশাল সংগ্রহ

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!