তামিমকে পেছনে ফেলে জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক

Post Image

নিজের ৩৯তম জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪২টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন মিস্টার ডিপেন্ডেবল। তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ডটি একার করে নিলেন এই তারকা। 

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। শনিবার (৯ মে) দ্বিতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে (৮৮.২ ওভার) সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান মুশফিক। 

টেস্ট এ নিয়ে টানা তিন ইনিংসে ন্যূনতম ৫০ রানের দেখা পেলেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ৫৩* ও ১০৬।

৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে মুশফিক করেছেন ১৩টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। অন্যদিকে তামিম ইকবালের রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক

মুশফিক ও তামিমের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস সাবেক অধিনায়ক মুমিনুল হকের। বাঁহাতি এই ব্যাটার ৩৯ বার এই কীর্তি গড়েছেন। আর সাকিব আল হাসানের আছে ৩৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

সর্বশেষ খবর

৪১৩ রানে অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করলো বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরি, বড় সংগ্রহের প্রত্যাশা

তামিমকে পেছনে ফেলে জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক

সকালে খেললেন ডিপিএল, সন্ধ্যায় নিষিদ্ধ এবার দল থেকে অব্যাহতি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সফরে আসছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন ৫ ক্রিকেটার

সর্বাধিক পঠিত

আইরিশদের ১১৭ রানে গুটিয়ে দিল টাইগাররা

চাকরি টেকাতে পারলেন না নিস্টলরয়

‘সরকার আমাদের টাকা দেয় না, সরকারকে আমরা ট্যাক্স দিই’

ইমন আফিফ এর ঝড়ো ব্যটিংএ সিলেটের বিশাল সংগ্রহ

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!