চাকরি টেকাতে পারলেন না নিস্টলরয়

Post Image

মৌসুমে লেস্টার সিটির ভীষণ বাজে পারফরম্যান্সের পর থেকেই শঙ্কাটা ছিল। সেটাই এবার সত্যি হলো। কোচ রুড ফন নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লেস্টার সিটি।

নিস্টলরয়ের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমে ছন্নছাড়া পারফরম্যান্সে দলটি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার পর এটা একরকম অবধারিতই ছিল।

মৌসুমের শুরু থেকেই ব্যাকফুটে চলছিল লেস্টার সিটি। বাজে পারফরম্যান্সের দায় নিয়ে তখন চাকরি হারান স্টিভ কুপার এবং গত নভেম্বরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন নিস্টলরয়। সেই সময় লিগ টেবিলে ১৬ নম্বরে ছিল দলটি।

কিন্তু এরপরও তাদের পারফরম্যান্সের কোনও উন্নতি হয়নি বরং অবনতিই হয়। ১৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ অবনমন হয় ২০১৪-১৫ মৌসুমে চমক জাগিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির। নিস্টলরয়ের কোচিংয়ে ২৭ ম্যাচে ১৯টি হারের তেতো স্বাদ পায় লেস্টার সিটি, জিততে পারে কেবল পাঁচটি ম্যাচ।

লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতেই দলটির অবনমন নিশ্চিত হয়ে যায়। তারপরও মৌসুম শেষ করার সুযোগ পান নিস্টলরয়। এরপর প্রায় এক মাস চাকরিতে বহাল তবিয়তে থাকার পর, এবার তাকে বিদায় নিতে হলো। বিদায়বেলায় ক্লাবকে শুভকামনা জানিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই