বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

Post Image

 বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নিতে হলে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজির মালিকদের। সেই শর্ত মেনেই সর্বশেষ আসরে মালিকানা দেওয়া হয়েছে বলে জানিয়েছিল সে সময়কার বিপিএল কর্তৃপক্ষ। 

তবে আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল সব দল এই শর্ত পূরণ করেনি। ৬ দলের মধ্যে দুটি দল ব্যাংক গ্যারান্টির সব টাকা দেয়নি।

১০ কোটির পরিবর্তে ৩ কোটি টাকা দিয়েছে। এটার জন্য তাই বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম বলেছেন, ‘দুটি ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয়নি। এটাকে কি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহি করতে হবে।

তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহি করতে হবে। কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে, তা-ও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুলকে জবাবদিহি করার কথা বলাটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় বলে জানিয়েছেন তামিম। সাবেক বাঁহাতি ওপেনার ও অধিনায়ক বলেছেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহি করতে হবে। সে যে-ই হোক।

আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহি করতে হবে।’

অন্যদিকে সব মিলিয়ে সর্বশেষ বিপিএলে ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তামিম। অ্যাডহক কমিটির সভাপতি বলেছেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি