বাংলাদেশ সফরে আসছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি

Post Image

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি।

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট মাঠে বসে উপভোগ করতেই তার এ সফর বলে জানা গেছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠতা বাড়ার কারণে তার সফর ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর পর বাংলাদেশকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল পাকিস্তান, যার নেতৃত্বে ছিলেন নাকভি নিজেই। বর্তমানে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

আগামীকাল (শুক্রবার) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিসিবির সূত্রগুলো নিশ্চিত করেছে, এই ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে মিরপুরে উপস্থিত হবেন সফরকারী দলের বোর্ড প্রধান।

পিসিবি আগেই বিসিবিকে জানিয়েছিল, এই ম্যাচের জন্য ঢাকা সফর করবেন তাদের ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল। তবে এই সফরে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবেন না নাকভি। তবে বিসিসি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সবশেষ দুই দলের টেস্টে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

সর্বশেষ খবর

বাংলাদেশ সফরে আসছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন ৫ ক্রিকেটার

দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা

সর্বাধিক পঠিত

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

চাকরি টেকাতে পারলেন না নিস্টলরয়

আইরিশদের ১১৭ রানে গুটিয়ে দিল টাইগাররা

‘সরকার আমাদের টাকা দেয় না, সরকারকে আমরা ট্যাক্স দিই’

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ইমন আফিফ এর ঝড়ো ব্যটিংএ সিলেটের বিশাল সংগ্রহ

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’