ইমন আফিফ এর ঝড়ো ব্যটিংএ সিলেটের বিশাল সংগ্রহ

Post Image


বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হলো সিলেটের ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুরিতে। সাইম আইয়ুব, হজরতউল্লাহ জাজাইরা মাঠে পা রেখেই মাতালেন দর্শকদের। সাথে রনি তালুকদার দিলেন আস্থার প্রতিদান। তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পারভেজ হোসেন ইমন। হতাশ করেননি আফিফ হোসেনও। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায় সাইম আইয়ুবের ব্যাটে ভর করে। ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন।

এরপর ইমনই সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন দর্শকদের। বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। তাদের ব্যাটে ভর করে সিলেট পেয়ে যায় লড়াই করার মতো সংগ্রহ।

৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই