যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান

Post Image

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি নিয়ে আশাবাদী ইসলামাবাদ। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমাধানে পৌঁছালে তাকে স্বাগত জানাবে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তানে যদি কোনো চুক্তি হয়, তাহলে তা আমাদের জন্য সম্মানের বিষয় হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, চুক্তির খসড়াটি এক পৃষ্ঠার হবে নাকি তার চেয়ে দীর্ঘ হবে, সে বিষয়ে তার ধারণা নেই। তবে খুব শিগ্‌গির চুক্তি হবে বলে আশাবাদী তিনি।

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান।

বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি এই চুক্তি, এই সমঝোতা স্মারক নিয়ে আশাবাদী। তিনি মনে করেন এটি ফলপ্রসূ হবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে দেশটি কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত রয়েছে। তবে এ ক্ষেত্রে ইরানি জাতির অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধীকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।

সূত্র: ডন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান

নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা?

আজ মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজে ঢুকছে তেলের ট্যাংকার

হরমুজ অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব : ট্রাম্প

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

সর্বাধিক পঠিত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক