আজ মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান

Post Image

তেহরানের দেয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবারই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠাতে পারে দেশটি। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করছে ইরান।

ইরানের পার্লামেন্ট সদস্য ও সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিনিদের কাছে তাদের ফিরতি বার্তা পাঠানো হবে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এই পর্যায়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না। তাদের প্রধান লক্ষ্য হলো-সব কটি ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো।

ইরান এই যুদ্ধ বন্ধের বিষয়ে সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গ্যারান্টি বা নিশ্চয়তা দাবি করেছে। এর পাশাপাশি তেহরানের শর্ত হলো-তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দিতে হবে।

ইরান জানিয়েছে, এই বিষয়গুলো অর্জিত হলে দ্বিতীয় ধাপে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এদিকে হরমুজ প্রণালিতে ইরান ‘পার্সিয়ান গাল্ফ স্ট্রেট অথরিটি’ নামে একটি নতুন সংস্থা গঠন করেছে।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই কৌশলগত পানিপথের সামুদ্রিক শাসনব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।  (আলজাজিরা)

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা?

আজ মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজে ঢুকছে তেলের ট্যাংকার

হরমুজ অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব : ট্রাম্প

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান

সর্বাধিক পঠিত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক