বিধানসভায় জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

Post Image

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)।  প্রায় ছয় দশক ধরে চলা রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্য ভেঙে দিয়ে দলটি উল্লেখযোগ্য সাফল্যের পথে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে।  এর মধ্যে রাজধানী চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন, যিনি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে।  তিনিও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়লেন।  তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন।  পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।  তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।

অন্যদিকে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তিনটি আসনে জয়ী হয়েছেন থালাপতি বিজয়।  তবে অভিনেতার দল ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা থেকে সামান্য পিছিয়ে রয়েছে, অর্থাৎ সেই সীমা পার করতে অন্য দলের সমর্থন প্রয়োজন হবে।  এই সমর্থন কংগ্রেস, এআইএডিএমকে, নাকি বিভিন্ন আঞ্চলিক দলের সমন্বয়ে আসবে তা হয়তো কয়েক দিনের মধ্যে জানা যাবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যে ৫ কারণে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি

হরমুজে বেসামরিক নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

বিধানসভায় জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়ে দুই আসনেই জিতলেন হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু

উত্তর-পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপৎসীমার উপরে, বন্যার শঙ্কা

সরকার গঠনের সম্ভাবনা বিজেপির

সর্বাধিক পঠিত

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক