জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু

Post Image

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি দেড়শর বেশি আাসনে এগিয়ে রয়েছে। এতেই কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সেলিব্রেশন মুডে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

দীর্ঘ দিনের তৃণমূল রাজ্যে ‍বিজেপির হানার খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

এরই মধ্যে নানা প্রান্তে জোড়া ফুলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যম গোমতী এক্সপ্রেস জানিয়েছে, আসানসোলে তৃণমূল পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।

এইসময় অনলাইন জানিয়েছে, দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

এ ছাড়া বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর কর্মী সমর্থকরা বলে জানা গেছে।


সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি।


অন্যদিকে বিষাদের ছায়া তৃণমূল শিবিরে।


প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যে ৫ কারণে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি

হরমুজে বেসামরিক নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

বিধানসভায় জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়ে দুই আসনেই জিতলেন হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু

উত্তর-পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপৎসীমার উপরে, বন্যার শঙ্কা

সরকার গঠনের সম্ভাবনা বিজেপির

সর্বাধিক পঠিত

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি