বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল : সাকিব

Post Image

আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্টে খেলতে পারেননি বাংলাদেশি পেসার।

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের চাপে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে জল পরে অনেক দূর গড়ায়।

বাঁহাতি পেসারের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে লিটন দাস-তাসকিন আহমেদদের যেতে দেয়নি তখনকার অন্তর্বর্তীকালীন সরকার।

এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় সরকার ও বিসিবির। যার রেশ এখনো রয়েছে। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে যেমন বাংলাদেশের বিশ্বকাপ না নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো সাকিব আল হাসানকে।

উত্তরে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ভুল।

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট রেভস্পোর্টজকে সাকিব বলেছেন, ‘আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস। কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে দেখতে ভালোবাসি। বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটা মিস ছিল।

এটি সরকারের পক্ষ থেকে একটা বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।'

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটা পরে দেখা যাবে। তবে আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ভালো হতে শুরু করবে। আমি আশাবাদী যে আমি যা চাই, তা পেতে পারব।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা