জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

Post Image

আগামীকাল (২১ এপ্রিল) মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীরা। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করা হবে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ইসি কার্যালয় প্রাঙ্গণেই জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

দলীয় সূত্র অনুযায়ী, জামায়াতের ১৩টি আসনের বিপরীতে এখন পর্যন্ত সাতজনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তারা হলেন— মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। এছাড়া অঞ্চলভিত্তিক মনোনয়নে সিলেট থেকে মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, বগুড়া থেকে সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চল থেকে মারদিয়া মমতাজের নাম উঠে এসেছে।

জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও বেশ কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে।

এদিকে এনসিপির দায়িত্বশীল একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, সংসদ সদস্যের অনুপাতে দলটির একটি আসন পাওয়ার কথা থাকলেও তারা দুটি আসনের দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আইনগত বিষয়গুলোও যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন অনেকটাই চূড়ান্ত। আরেকটি আসন পেলে ডা. মাহমুদা আলম মিতুকেও মনোনয়ন দেওয়া হতে পারে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি