রংপুর মেডিকেলে চা চাওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

Post Image


চা চাওয়াকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজে (রমেক) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মধ্যরাতে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি গুরুতর আহত হয়েছেন।


রাত প্রায় ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের জিয়া হলের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রূপ নেয়।


জানা যায়, রমেক শাখা ছাত্রদলের সভাপতি মো. আল মামুন এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) শামছুদ্দোহা আলম সরনের অনুসারীদের মধ্যে এই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।


কলেজের জিয়া হলে নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-এর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, কথা কাটাকাটি থেকে সংঘর্ষ; সিনিয়র-জুনিয়র বিরোধে চা দোকান থেকে শুরু হয়ে  ছড়িয়ে পড়ে মারামারি, পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গেছে।


সংঘর্ষ চলাকালে সাধারণ সম্পাদক সরনের গ্রুপের সদস্য মিরাজ গুরুতর আহত হন। তিনি রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে এমন সংঘর্ষের জেরে ক্যাম্পাস ও হল এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদল নেতাদের

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির নেতারা

রাবিতে কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ছাত্রদল করা বন্ধু ৮ বছর ধরেই প্রথম বর্ষে: ঢাবি শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

সর্বাধিক পঠিত

সোহরাওয়ার্দীতে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী

রাকসুর উদ্যোগে ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীরা জানাতে পারবেন অভিযোগ–পরামর্শ

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

৩০ ডিসেম্বর জকসু নির্বাচন, সবার প্রতি শুভকামনা : জামাল ভূঁইয়া

গাড়ির ধাক্কায় পা ভাঙল রাবি শিক্ষার্থীর , ঘটনাস্থল ছেড়ে পালালেন অভিযুক্ত শিক্ষক

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত