সোহরাওয়ার্দীতে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী

Post Image


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি দেখিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত এবং অন্যদেরকে গাছের ডাল দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ছিনতাইয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ ফয়সাল জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।


রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক রাত ৮টার দিকে রমনা পার্ক-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাই হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


ভুক্তভোগী মিফতাহুল শাহরিয়ার মিয়াজ জানিয়েছেন, ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে তারা সোহরাওয়ার্দী উদ্যানের পেছনের রমনা গেট দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদেরকে ডাক দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম জানতে চান। পরিচয় জানানোর পর তাদেরকে বসতে বাধ্য করা হয়। কথাবার্তার একপর্যায়ে হঠাৎ মারধর শুরু করা হয়।


মিয়াজ বলেন, “কথার মাঝেই আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে।” এতে তিনি চোখ ও কপালের মাঝ বরাবর আঘাত পান এবং রক্তক্ষরণ শুরু হয়।


আরেক ভুক্তভোগী দিয়ান পারভেজ অভিযোগ করেছেন, ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট পরীক্ষা করে। এমনকি নেশাদ্রব্য দিয়ে ফাঁসিয়ে ‘প্রলয় গ্যাং’-এর সদস্য হিসেবে পুলিশের কাছে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।


অন্য ভুক্তভোগী সৌরভ হাসান বলেছেন, “ওরা আমাদের ফোনের গ্যালারি পর্যন্ত চেক করেছে এবং বাবাকে ফোন করে টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার ভয় দেখায়।”


ভুক্তভোগীরা জানিয়েছেন, চার শিক্ষার্থীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। এর মধ্যে ১৫ হাজার টাকা জোরপূর্বক নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশআউট করা হয় এবং বাকি ১৫ হাজার টাকা ছিল নগদ।


ছিনতাইয়ের পর ভুক্তভোগীরা নগদ ক্যাশ আউট হওয়া এজেন্ট নম্বরে যোগাযোগ করলে তারা জানতে পারেন, টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল এলাকার শাকিলের দোকান থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে দোকানে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আরিফ ফয়সাল। তিনি ১৫ হাজার টাকা ক্যাশ আউট করে রাত ৮টা ৯ মিনিটে দোকান ত্যাগ করেন।


অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্বে আছেন।


এ বিষয়ে আরিফ ফয়সাল বলেন, “এক বন্ধু আমার কাছে ক্যাশ আউটের জন্য নম্বর চেয়েছিল। পরে আমি জানতে পারি, ঘটনা কী হয়েছে। এরপর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিষয়টি ক্লিয়ার করেছি এবং দুঃখ প্রকাশ করেছি।”


তবে, কারা সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “ছিনতাইকারী যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি

লীগের সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে: ঢাবি শিক্ষিকা

শাহবাগ থানায় হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাহবাগ থানার ঘটনা নিয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষক মোনামীর পোস্ট

জাইমা রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষার্থী আটক

‘কীসের সাংবাদিক’ বলেই হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা, আহত ঢাবির ১০ রিপোর্টার

থানায় ‘মব’ ছাত্রদলের ফ্যাসবাদি আচরণ: ফরহাদ

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

সর্বাধিক পঠিত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

২০২৬ সালে বিদ্যালয়ে সরকারি ছুটি ৬৪ দিন, তালিকা দেখুন

সোহরাওয়ার্দীতে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী

শিক্ষার্থীদের বিক্ষোভে সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন