আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

Post Image

নোসক প্রতিনিধি: ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হতে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে নোসক শিবির সভাপতি নাজিম মাহমুদ শুভ'র সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল কাদের আল আমিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। আরো বক্তব্য রাখেন  ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। 

প্রধান মেহমান আবদুল্লাহ আল মাহবুব, দিনটিকে নিপীড়নবিরোধী দিবস ঘোষণা করে বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল- সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।

আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

সর্বাধিক পঠিত

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার