৩০ ডিসেম্বর জকসু নির্বাচন, সবার প্রতি শুভকামনা : জামাল ভূঁইয়া

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। শহিদ সাজিদ ভবন, প্রক্টর অফিস ঘুরে প্রোগোজ স্কুলের মাঠে সাংবাদিক ও ফ্যানদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এলাম। আমার অনেক ভালো লাগছে। এটি অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন। আপনাদের সবার প্রতি শুভকামনা। আমি আবার আসব, ইনশাআল্লাহ।

জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, আমরা স্পোর্টস কার্নিভালের সময় জামাল ভাইকে আমাদের ক্যাম্পাসে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তখন শিডিউল না পাওয়ায় সম্ভব হয়নি। এই প্রজন্মের কাছে বাংলাদেশ ফুটবলের প্রথম সুপারস্টার জামাল ভূঁইয়া। তার মাধ্যমে বাংলাদেশ ফুটবলের এই নতুন ধারা উন্মোচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্যানেলটির ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সিনহা ইসলাম অর্না এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ক্রীড়া সম্পাদক কামরুল হাছান নাফিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির নেতারা

রাবিতে কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ছাত্রদল করা বন্ধু ৮ বছর ধরেই প্রথম বর্ষে: ঢাবি শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সোহরাওয়ার্দীতে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

রাকসুর উদ্যোগে ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীরা জানাতে পারবেন অভিযোগ–পরামর্শ

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

৩০ ডিসেম্বর জকসু নির্বাচন, সবার প্রতি শুভকামনা : জামাল ভূঁইয়া

গাড়ির ধাক্কায় পা ভাঙল রাবি শিক্ষার্থীর , ঘটনাস্থল ছেড়ে পালালেন অভিযুক্ত শিক্ষক