ছাত্রদল করা বন্ধু ৮ বছর ধরেই প্রথম বর্ষে: ঢাবি শিক্ষার্থী

Post Image

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থীর দাবি অনুযায়ী, তার ব্যাচের (২০১৮-১৯ সেশন) এক ছাত্রদল কর্মী দীর্ঘ আট বছর ধরে ক্যাম্পাসে অবস্থান করলেও এখনও প্রথম বর্ষের গণ্ডি পার হতে পারেননি।

৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যেখানে অন্য শিক্ষার্থীরা দ্রুততম সময়ে একাধিক সেমিস্টার শেষ করেছেন, সেখানে ওই ছাত্রের এমন একাডেমিক স্থবিরতা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে রসাত্মক ও নেতিবাচক সমালোচনা।

ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, তার সহপাঠী আট বছর আগে ক্যাম্পাসে এলেও রহস্যজনক কারণে এখনও প্রথম বর্ষেই পড়ে আছেন। পড়াশোনা শেষ না করার পেছনে ওই ছাত্রদল কর্মী ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই’ করার কারণ দেখিয়েছেন বলে ওই পোস্টে দাবি করা হয়েছে।


ওই শিক্ষার্থী আরও লেখেন, অন্যান্য ব্যাচ যখন সংকটকালীন সময়েও চারটি সেমিস্টার শেষ করতে পেরেছে, এখন কোন ফ্যাসিবাদের কারণে ওই শিক্ষার্থী এখনও প্রথম বর্ষে আটকে আছেন?

পোস্টে দাবি করা হয়েছে, গত বছর ‘সাম্য’ নামের এক শিক্ষার্থীর মৃত্যুর পর শোক কাটিয়ে উঠতে না পারার কারণ দেখিয়ে তিনি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেননি। তবে অবাক করার বিষয় হলো, বর্তমান সময়েও তিনি তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নেননি বলে জানা গেছে। এই দীর্ঘ সময়ে বছরে গড়ে একটি করে মাত্র আটটি কোর্স শেষ করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করছেন সাধারণ শিক্ষার্থীরাও। ​পোস্টটির কমেন্টে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

সর্বাধিক পঠিত

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

হয়রানি, হেনস্তা ও শ্লাটশেমিংকে কবরস্থানে পাঠাতে চাই: সাক্ষাৎকারে সানজিদা

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

চবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের দুই প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’