রাবিতে কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১৬ শিক্ষার্থী ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন—দর্শন বিভাগ থেকে আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইতিহাস বিভাগ থেকে লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগ থেকে মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগ থেকে সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মোছা. ফাতেমা নাসরিন, আরবি বিভাগ থেকে মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উম্মে হাবিবা, সংগীত বিভাগ থেকে অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগ থেকে মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগ থেকে জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগ থেকে মনিজা আক্তার।

স্নাতক (সম্মান) পরীক্ষায় নিজ নিজ বিভাগে সর্বোচ্চ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেফতাহুন নাহার, খায়রুন নাহার আলো, জাকিয়া সুলতানা ও মনিজা আক্তার নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অতিথিরা বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করে। তাঁরা আশা প্রকাশ করেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

চীন সফরে ডাকসুর ১৫ নেতা, নেতৃত্বে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

সর্বাধিক পঠিত

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা

শাকসু নির্বাচন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়