রাকসুর উদ্যোগে ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীরা জানাতে পারবেন অভিযোগ–পরামর্শ

Post Image



রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।


রাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অভিযোগ, সমস্যা বা পরামর্শ জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের পাঠানো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান ভিপি জাহিদ।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কোনো অ্যাক্সেস না থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা আলাদা এই ওয়েবসাইটটি তৈরি করেছি। এটি শিক্ষার্থীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার একটি সহজ মাধ্যম হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।


রাকসুর অন্যান্য নেতারা জানান, শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনীয় বা মজার ছলে কোনো বার্তা পাঠানো থেকে বিরত থাকে। শুধুমাত্র প্রকৃত সমস্যা ও জরুরি বিষয়গুলোই এই প্ল্যাটফর্মে জানাতে অনুরোধ করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর ভিপি ও বিজ্ঞান সম্পাদক তোফায়েল আহমেদ তোফা সহ অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।


রাকসুর নির্মিত এই ওয়েবসাইটে শিক্ষার্থীরা প্রবেশ করে অভিযোগ জানাতে পারবেন:

https://rucsu-complaint-center.vercel.app

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ছাত্রদল করা বন্ধু ৮ বছর ধরেই প্রথম বর্ষে: ঢাবি শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি

লীগের সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে: ঢাবি শিক্ষিকা

শাহবাগ থানায় হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের বিক্ষোভে সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

সোহরাওয়ার্দীতে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

রাকসুর উদ্যোগে ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীরা জানাতে পারবেন অভিযোগ–পরামর্শ

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের