দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

Post Image


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।


গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।


শোকজপ্রাপ্ত নেতারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান জীবন, সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মারুফ।


নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

সর্বাধিক পঠিত

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ডাকসুর আল্টিমেটাম

চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরির চেষ্টা হচ্ছে: ঢাবি ছাত্রদল

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার