বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু'র উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

Post Image

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু'র) উদ্যোগে ক্যান্সার, ত্বক ও প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ার'স গ্যালারিতে রাজশাহী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে এ সেমিনারের আয়োজন করা হয়।  

প্রায় তিনশত নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের সচেতন ও সঠিক স্বাস্থ্য সেবা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।  

সেমিনারে রাকসু'র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই স্বাস্থ্য সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে সুস্থ দেহ ও প্রফুল্ল মন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন,  মানুষ জীবনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায়ই ভুল ধারণায় থাকে—একটি হলো অবসর সময়, অন্যটি হলো নিজের স্বাস্থ্য। অথচ এই দুটিই মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ।স্বাস্থ্য সচেতনতা একজন মুমিন ব্যক্তির গুরুত্বপূর্ণ গুণ, এবং আল্লাহ তায়ালা সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আমরা এই মহৎ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।

ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী'র স্কিন বিশেষজ্ঞ ও ডারমাটোলজী বিভাগীয় প্রধান প্রফেসর. ডা. মরিয়ম নেসা নিয়ে বলেন, এই স্বাস্থ্য দিবসে সারা বিশ্বের মানুষ এবং সকল জীবজন্তুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শরীরের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম একটি হলো ক্যান্সার। ক্যান্সার শরীরের যেকোনো একটি সেল থেকে তৈরি হতে পারে। বাংলাদেশের মেয়েদের ক্যান্সারের মধ্যে একটি হলো ব্রেস্ট ক্যান্সার এবং ছেলেদের ক্যান্সারটি হলো সার্জারিও ক্যান্সার। এগুলো থেকে নিরাপদ থাকতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকতে হবে। 

তিনি আরও বলেন, শরীরের স্বল্প মেয়াদী রোগ বড় ধরনের রোগ তৈরি করতে পারে। যেকোনো রোগের জন্যই ডাক্তারের পরামর্শ আবশ্যিক। স্বাস্থ্যের সকল বিষয়ে সর্বদা সচেতন থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, স্বাস্থ্য সমস্যা একটা নিয়মিত সমস্যা। প্রতিরোধের  বিষয়ে আমরা সচেতন হইনা বলেই অসুস্থ হয়ে যাই। সকালে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীরা ঘুমায় সকালে এসময় হাটাহাটির মতো স্বাস্থ্য সচেতনতামূলক সুযোগ তারা নিতে চান না। আমি সব হলে গিয়েছি যেখানেও ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য সচেতনতা মানেন না। আমরা নিজেদের বিষয়ে সচেতন না হলে কোন ডাক্তারই আমাদের সুস্থ করতে পারবে না। আমরা প্রত্যেকটি হলই পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রশাসন থেকে শিক্ষার্থীদের আহ্বান জানাই সবাই যেনো সঠিক স্বাস্থ্য সচেতনতা মেনে চলে।  

রাকসু'র বিজ্ঞান বিষয়ক সম্পাদক তোফায়েল তোফার সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপিকা ডা.আফরোজা নাযনীন আশা, আইবিএইছসিএম রাজশাহী'র বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকা, রাকসু'র সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুর মেডিকেলে চা চাওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু'র উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

রুয়েট অ্যালামনাইদের সংযুক্ত করবে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক'

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক

বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

চলমান জ্বালানি সংকটে রুয়েটে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির অভিনব সেবা

গণভোট বাস্তবায়ন বিষয়ে রাবিতে সেমিনার অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

শিক্ষার্থী পেটানোর অভিযোগে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

চবিতে মদের গোপন কারখানা, বাংলা মদসহ আটক ১

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল