ক্লাব-সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

Post Image

প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথা সময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা। মূলত ঢাকার ক্রীড়া সংগঠক এবং বোর্ডের সঙ্গে সবশেষ নির্বাচন নিয়ে দ্বন্দ্বে আটকে আছে লিগ।

এমন অচলাবস্থার মধ্যেই ঢাকা লিগ আয়োজনের পথে হাঁটতে চাচ্ছে বিসিবি। যে কারণে আগামীকাল ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। মিরপুরে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। তবে ঢাকার ক্লাব সংগঠকরা কি করে সেটাই এখন দেখার বিষয়।

বৈঠকের একদিন আগে আজ মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনুরোধ জানালেন সংগঠকদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। বুলবুল গণমাধ্যমকে বলেন, 'কালকে ৮ তারিখে আমরা আশা করছি যে সমস্ত ক্লাবরা আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবদেরকে আমরা অনুরোধ করছি যে দয়া করে আপনারা কালকে আসেন।]


'আমাদের সিসিডিএম সভাপতি সাহেব এবং আমাদের একজন সহ-সভাপতি ফারুক ভাইও থাকার কথা আছে সেখানে। এবং আমরা চাইব যেন অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি কারণ এটাই একমাত্র ৫০ ওভারের লিস্ট 'এ' টুর্নামেন্ট আমাদের।'

নির্ধারিত সময়ে শুরু হওয়ার শেষ ভাগে রয়েছে ঢাকা লিগ। যে কারণে বুলবুল বললেন, 'আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি, আমরা একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে চাই।'

সর্বশেষ খবর

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

একনজরে প্রজন্মের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অধ্যায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে

২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

সর্বাধিক পঠিত

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টসহ টিভিতে আর যা দেখবেন

বিয়ের ছুটি শেষে আবারও মাঠে রোনালদো

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

ক্লাব-সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম ঘিরে মহাপরিকল্পনা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম পৌঁছাল ৮ লাখ টাকা