ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

Post Image

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্বে আজ মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম এশিয়ার শক্তিশালী দল জাপান।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি

শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র‍্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানেও আধিপত্য ব্রাজিলের।

এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে।

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে থাকায় তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০ ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই লড়াইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯টি গোল।

পরিসংখ্যান, র‌্যাঙ্কিং ও অতীতের রেকর্ড ব্রাজিলের পক্ষে কথা বললেও সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্মৃতি আকর্ষণীয় করে তুলছে জাপানকে। ফলে নকআউট পর্বের আজকের ম্যাচে রোমাঞ্চকর হতে যাচ্ছে। 

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই