বিয়ের ছুটি শেষে আবারও মাঠে রোনালদো

Post Image

বিয়ের আনন্দ শেষ হতেই আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর অতিরিক্ত ছুটি কাটিয়ে শিগগিরই সৌদি ক্লাব আল-নাসরের অনুশীলনে যোগ দেবেন পর্তুগিজ মহাতারকা। ফলে নতুন মৌসুমের শুরুতে দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার।

সৌদি প্রো লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে আল-নাসর। আগামী শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে যাত্রা শুরু করবে দলটি। এরপর তিন দিন পর কিংস কাপের শেষ ৩২-এর লড়াইয়ে আল-দিরিয়াহর মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রিয়াদে।   

সৌদি সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ-এর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের দায়িত্ব শেষ করার পর রোনালদোকে বাড়তি ছুটি দিয়েছে আল-নাসর। এ কারণে দলের প্রাক-মৌসুম অনুশীলন ও প্রস্তুতিতে অংশ নিতে পারেননি তিনি।

এই ছুটির সময়টাকেই স্মরণীয় করে তুলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো।

ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে আবারও ফুটবলের ব্যস্ত সূচিতে ফিরবেন সিআরসেভেন। নতুন মৌসুমে আল-নাসরের সাফল্যের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি।


সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি