এক মাসেই ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’ সরকার: গোলাম পরওয়ার

Post Image


বর্তমান সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই নীতিগত অবস্থান বদলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকার এক মাসের মধ্যেই ‘১৮০ ডিগ্রি’ উল্টো পথে হাঁটছে।


শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই ৯ এপ্রিলের নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক-এ প্রতীকের পক্ষে গণসমর্থন দিন।


গোলাম পরওয়ার বলেন, বিএনপি-জামায়াতসহ ৩৩টি দল ফ্যাসিস্ট আমলের বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক ৮৪টি সংস্কারের বিষয়ে একমত হয়েছিলাম। তার মধ্যে ৪৭টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন। এখন যারা ক্ষমতায় গিয়েছেন একমাসও হয়নি। তারা ১৮০ ডিগ্রি উল্টো ঘুরে গিয়েছে। তারা অন্তবর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিল করার জন্য ব্যবস্থা করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টো চলে। কিন্তু তারা একমাসেই উল্টা চলছে।


নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তরুণ প্রজন্ম আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৯ এপ্রিলের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।


ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।


বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য তুলে ধরেন। সভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এক মাসেই ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’ সরকার: গোলাম পরওয়ার

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

প্রাথমিক-মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা নিয়ে হেফাজতের আপত্তি

দ্বিচারিতার পরিণতি ভালো হয় না—সরকারকে সতর্ক করলেন সাদিক কায়েম

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতি: মিয়া গোলম পরওয়ার

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত

নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান

ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

‘আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রি পরিষদের সিনিয়র সদস্য হবেন’