ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান

Post Image

‘আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) দলটি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।

তবে এই পরিচয়ের বাইরেও একটি পরিচয় নিয়ে বেশ কথা বলতে দেখা যায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু ধর্মীয় বক্তার মুখে তিনি শুনেছেন ‘ফজু পাগলা’ নামটি। এবার তিনি জানালেন, এই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি।

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানান তিনি। তার অভিমত, এই ইসলামী বক্তারাই তাকে এই নাম দিয়েছেন। তিনি বলেন, ‘ফজু পাগলা! আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে! তাদেরকে ধন্যবাদ দেই। মুফতি আমির হামজা, মাওলানা আজহারী তাদেরকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য।’

ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন। তারই এলাকায় আছে প্রসিদ্ধ ‘পাগলা’ মসজিদ। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘আমি মনে মনে চিন্তা করলাম আরে, ফজু পাগলাই তো যথেষ্ট জিনিষ! কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু সাধারণ ধরনের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে যার নাম হলো পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এত সম্পদ তো বায়তুল মোকাররমেরও নাই! কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার! কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা।’ 

‘ঠিক আছে! পাগলা তো সাংঘাতিক একটা উপাধি। আমি এটা চিন্তা কইরা বাইর করছি যে আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারী লোকগুলো। এটা কিন্তু ঠিকই বলছে কারণ, পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ গলার হার খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হাজার হাজার টাকা দেয়, ডলার দেয়, কাজেই মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হইছে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী