ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

Post Image

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, “ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে আমি ষড়যন্ত্র হিসেবে দেখি।”

শনিবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, “যারা অনেক বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, তারা হঠাৎ করে চোখপাল্টি দিয়ে এখন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। আবার এটাও ঠিক, একটি ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও এখন কথা চলছে।”

বিএনপিসহ আরো নেতারা অনেক সময় এই কথাটা বলে থাকেন। তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতবাদ নিয়ে অনেক তফাৎ রয়েছে। আদর্শগত জায়গায় একদম চরম। কেউ মাজারকে সম্মান করে, কেউ মাজারকে ধ্বংস করে।

এই বিধ্বংসী দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল। এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি। তিনি আরো বলেন, যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হলে আমার কোনো দুঃখ ছিল না।

একটা রাষ্ট্র এতোদিন যাবৎ চরম অসুখে ভুগছে। আইসিইউতে থাকা একটা রাষ্ট্র, সিসিইউতে থাকা একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটা এখন নির্বাচনের পথে হাঁটছে।

তিনি বলেন, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যখন একটা নির্বাচন আসছে, তখন একসঙ্গে আমরা যারা অভ্যুত্থান করছি, তাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান হয়ে গেল।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি