৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

Post Image

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই জোরালো দাবি জানানো হয়েছে। 

দলের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লক্ষ চাকরিজীবী রয়েছেন। তাঁদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে ৮ম পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে। অথচ গত এক দশকে ৫০ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বর্তমান জীবনমান ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে দ্রুততম সময়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।' 

এনসিপি নেতৃবৃন্দ মনে করেন, দীর্ঘদিন বেতন না বাড়ায় সরকারি খাতের এই বিপুল সংখ্যক চাকরিজীবী ও তাদের পরিবার বর্তমান দুর্মূল্যের বাজারে চরম হিমশিম খাচ্ছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 'সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১ জানুয়ারি ৯ম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে। কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।' 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই ন্যায্য অধিকার আদায়ে শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি সোচ্চার ছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ে সোচ্চার ছিল। ৯ম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজ মহান জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।'

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রাথমিক-মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা নিয়ে হেফাজতের আপত্তি

দ্বিচারিতার পরিণতি ভালো হয় না—সরকারকে সতর্ক করলেন সাদিক কায়েম

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতি: মিয়া গোলম পরওয়ার

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

দাবি আদায়ে আন্দোলনের আভাস জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে নামছে ১১ দলীয় জোট

‘জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে থাকার ঘোষণা ছাত্রশিবিরেরর’

সর্বাধিক পঠিত

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত

একই দিনে নির্বাচন-গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি