‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’

Post Image


যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কার মধ্যে ৭০ লাখের বেশি বেসামরিক ইরানি দেশের প্রতিরক্ষায় অস্ত্র হাতে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে দৃঢ়ভাবে আত্মরক্ষা করবে। তার ভাষায়, দেশের প্রতিরক্ষা হুমকির মুখে পড়লে সাধারণ জনগণও সৈনিকের ভূমিকা নিতে প্রস্তুত থাকে।


গালিবাফ আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে এবং প্রায় ৭০ লাখ মানুষ ইতোমধ্যে প্রতিরক্ষায় অংশ নিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।


ইরানের ওপর যেকোনো হামলার সম্মিলিত জবাব দেওয়া হবে বলে মার্কিন সেনাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনি যেহেতু আমাদের বাড়িতে আসছেন... আপনাকে পুরো পরিবারের সঙ্গেই দেখা করতে হবে।


ইরানি স্পিকার আরও বলেন, মাতৃভূমি রক্ষার বিষয়ে ইরানিরা কেবল কথার কথা বলে না; তারা অতীতেও জীবন উৎসর্গ করেছেন এবং আবারও তা করতে প্রস্তুত, সশস্ত্র ও দৃঢ়প্রতিজ্ঞ। মূলত, বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি জবাবেই প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার। 


মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানে বড় আঘাত হানবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।  মার্কিন বাহিনী ‘খুব, খুব শীঘ্রই’ তাদের যুদ্ধক্ষেত্রের সমস্ত লক্ষ্য পূরণ করবে।”

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’

হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান ‘অবাস্তব’: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরাইল

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধের মধ্যে ইরানে ‘বিজয়’ উদযাপন, রাজধানীতে উল্লাস

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ

সর্বাধিক পঠিত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

যে তিন কারণে মাদুরোকে লক্ষ্যবস্তু বানালো ট্রাম্প

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮