বিশ্বের ৮০ থিংক ট্যাংকের মূল্যায়ন

ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরাইল

Post Image

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এমনটাই বলছে বিশ্বের ৮০টি শীর্ষ থিংক ট্যাংকের বিশ্লেষণ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছে।

গবেষণায় বলা হয়, সামরিক প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘ট্যাকটিক্যাল’ পর্যায়ে কিছু আঘাত হানতে সক্ষম হলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস কিংবা সামাজিক-রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করার মতো লক্ষ্য পূরণ হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ‘অসামান্য ও বুদ্ধিদীপ্ত যুদ্ধকৌশল’-এর মাধ্যমে ইরান কার্যত যুদ্ধে প্রাধান্য অর্জন করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের পক্ষে সামরিকভাবে তা পুনরুদ্ধারের অক্ষমতাও ইরানের কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষণে আরো বলা হয়, যুদ্ধ এখন ধীরে ধীরে ‘ক্ষয়যুদ্ধে’ রূপ নিয়েছে, যেখানে সময় বা দীর্ঘসূত্রতা ইরানের পক্ষে কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা— ‘প্রচারমূলক বিজয়’ দেখিয়ে যুদ্ধ থেকে সরে আসা, অথবা কোনো ধরনের বিজয় ছাড়াই দ্রুততার সঙ্গে সংঘাতের ইতি টানা।

এই গবেষণায় ব্রুকিংস ইনস্টিটিউট, ছাথাম হাউস, র‍্যান্ড করপোরেশন, কাউন্সিল অব ফরেন রিলেসনসসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট ৮০টি থিংক ট্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’

হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান ‘অবাস্তব’: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরাইল

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধের মধ্যে ইরানে ‘বিজয়’ উদযাপন, রাজধানীতে উল্লাস

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ

সর্বাধিক পঠিত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

যে তিন কারণে মাদুরোকে লক্ষ্যবস্তু বানালো ট্রাম্প

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮