৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

Post Image


সৌদি আরবের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪২ বছর। জীবদ্দশায় তিনি ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছিলেন।

রোববার (১১ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। পরে নিজ গ্রাম আল রশিদে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নাসের বিন রাদান ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। পবিত্র কাবা ও হজের প্রতি তার গভীর অনুরাগ ছিল। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে বারবার হজ আদায় করা স্থানীয়দের কাছে এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ১১০ বছর বয়সে সর্বশেষ বিয়ে করেন এবং সে বয়সেই এক কন্যাসন্তানের বাবা হন।

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেশটির প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সব শাসনামল প্রত্যক্ষ করেছেন।

সূত্র: গালফ নিউজ

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই